চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। বুধবার রাত ২টার দিকে বেগম খালেদা জিয়া হলের কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়।
ফলে দেখা গেছে, ভিপি ও জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি ৬২২ ভোটে জয়ী হয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয় পেয়েছেন ৩০৩ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব ৬৮১ ভোটে জিতেছেন, এবং প্রতিদ্বন্দ্বী শাফায়েত হোসেন পেয়েছেন ১৪৬ ভোট।
তবে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক, যিনি ৫৩৬ ভোটে জয়লাভ করেছেন, বিপরীতে শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৬ ভোট।
চাকসু: ভিপি ও জিএসে শিবিরের জয়, এজিএসে ছাত্রদলের প্রার্থী বিজয়ী

