ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

মেহেরপুরে বিএনপিসহ বিভিন্ন দলের ২৩ পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ২৩টি পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবানীপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আমির মাওলানা মোঃ খানজাহান আলী, উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, মোনাখালী ইউনিয়ন আমির মোঃ মুখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা তাজউদ্দিন খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে রয়েছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় নেতারা জানান, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের জামায়াতে যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

মেহেরপুরে বিএনপিসহ বিভিন্ন দলের ২৩ পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ০৮:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫