ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

রংপুরে জামায়াতে ইসলামের নির্বাচনী পথসভায় জনসমাগমের উৎসবমুখর পরিবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরু থেকেই স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি বক্তৃতায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এটিএম আজহারুল ইসলাম বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক।

তিনি সভায় দলের কর্মপন্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রংপুর–২ আসনে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রমের দিকেও আলোকপাত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও সভায় অংশ নেন। সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ স্লোগান ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

রংপুরে জামায়াতে ইসলামের নির্বাচনী পথসভায় জনসমাগমের উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় ০৯:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫