ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দেশবাসীর কাছে শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য মহান আল্লাহতালার দরবারে আন্তরিক দোয়া কামনা করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, এ আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জাতিকে একটি দুঃখজনক ঘটনার কথা জানাতে হচ্ছে। শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলাকে তিনি কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস কিংবা রক্তপাত ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।

ভাষণে তিনি জনগণের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিতে। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫