ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারা প্লিজ আশা হারায়েন না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আশা প্রকাশ করেন।

পোস্টে রনি বলেন, “আপনারা প্লিজ আশা হারাবেন না। হাদি ভাই আমাদের মাঝে শিগগিরই ফিরবেন ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হওয়ার পর বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন শরিফ ওসমান হাদি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতার নির্বাচনি প্রচারণা আপাতত প্রায় বন্ধ থাকলেও, গতকাল থেকে তার হয়ে মাঠে প্রচারণা শুরু করেছেন মহিউদ্দিন রনি।

রনি আরও জানান, হাদি সুস্থ হয়ে দেশে ফিরলেই তিনি তার ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন। তিনি বলেন, “আমি আশার আলো দেখছি। কখনো ভাবিনি রাজনীতিতে আসবো। কিন্তু এইবার কথা দিচ্ছি—হাদি ভাই ফিরেই যখন ইনকিলাবের ডাক দেবেন, সবার আগে জিন্দাবাদ বলে নতুন বাংলাদেশ বিনির্মাণে তার ভ্যানগার্ড হবো ইনশাআল্লাহ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপনারা প্লিজ আশা হারায়েন না’

আপডেট সময় ০৮:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫