ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

অ্যাক্টিভিস্ট রাকিব আল হাসানের বাবা ডিবি হেফাজতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসানের বাবা আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুমিল্লার লাকসাম উপজেলার যমুনা বিস্কুট ফ্যাক্টরি থেকে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মামলার বিষয়ে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সন্ধ্যায় অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার আব্বু আবুল কালাম আজাদকে কিছুক্ষণ আগে ওনার অফিস যমুনা বিস্কুট ফ্যাক্টরি, লাকসামে দুজন ব্যক্তি এসে ডিবি পরিচয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে ওনার ফোন বন্ধ পাচ্ছি। আমি আইন-শৃঙ্খলা বাহিনী, মিডিয়াসহ সবার সহযোগিতা কামনা করছি।’

তিনি লেখেন, ‘আপডেট : ওনাকে কুমিল্লা ডিবি অফিসে নিয়ে নেওয়া হয়েছে। এখন তারা জোরপূর্বক মামলা দিতে চাচ্ছে এবং আত্মীয়-স্বজনদের ইঙ্গিত দিচ্ছে, টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। আমি বলে দিয়েছি এক টাকাও যেন কাউকে না দেওয়া হয়।

রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখার সময় দেখা গেছে অ্যাক্টিভিস্ট রাকিব আল হাসান তাঁর বাবাকে নিয়ে দেওয়া পোস্টটি ডিলিট করে দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

অ্যাক্টিভিস্ট রাকিব আল হাসানের বাবা ডিবি হেফাজতে

আপডেট সময় ০১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫