ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চুক্তি সই হাসানুল হক, দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন দেশ অস্থির করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হ/ত্যা মা’ম’লা’য় আগাম জা’মিন মিলেনি চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, মামলা দিলেন ট্রাফিক পুলিশ ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্বও নয়। এদেশের সব শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের সংগ্রামের ফল জুলাই।’ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এ মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘এ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। বাংলাদেশ হবে জনগণের। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না।’

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চুক্তি সই

জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না: নুর

আপডেট সময় ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫