ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন দেশ অস্থির করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হ/ত্যা মা’ম’লা’য় আগাম জা’মিন মিলেনি চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, মামলা দিলেন ট্রাফিক পুলিশ ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু ছাত্রদলকর্মীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আন্দোলন সফল হতো না: রিজভী আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাস্ত করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সবকটি নিরাপত্তা ও সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি সংস্থা ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত ও পরাজিত করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, একই দিনে গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের অবস্থান পরিদর্শন করেন নেতানিয়াহু। পরিদর্শন শেষে সেখানে চলমান সামরিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন তিনি।

নেতানিয়াহুর দাবি, অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের শাসনব্যবস্থা উৎখাতের বিষয়ে নেতানিয়াহুর এমন মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তাঁর বক্তব্যে ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েলের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬