ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

রাজনৈতিক সমাবেশে জামায়াতের জন্য বিশেষ ট্রেন বরাদ্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে

আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে নেতাকর্মী আনতে একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা গ্রহণে একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ১৫ জুলাই পাঠানো ওই চিঠিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার উল্লেখ করেন, রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দিনগত রাতে রাজশাহী থেকে ঢাকাগামী এবং ১৯ জুলাই দিনগত রাতে ঢাকাগামী ফিরতি একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জামায়াতের আবেদনের ভিত্তিতে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নম্বর মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে বিশেষ ট্রেনটি চালানো যেতে পারে। সাধারণত শনিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকায় সেটিকে বিশেষ ট্রেন হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিনগত রাতে) রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকা পৌঁছাবে। আর শনিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী ফিরে আসবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে ট্রেনটি পরিচালনা করা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

রাজনৈতিক সমাবেশে জামায়াতের জন্য বিশেষ ট্রেন বরাদ্দ

আপডেট সময় ১১:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫