ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১ জুলাইয়ের আগে। এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে, সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে। এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না, এ হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে। তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে। প্রশাসনের পক্ষ থেকে সাবোট্যাজ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দখতে হবে। এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, এনসিপি তা অব্যাহত রাখবে।

হামলার পর সারা দেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে তাতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলছি। জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি। একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরিয়তপুরে কর্মসূচি ছিল। সেখান থেকে ফেরার পথে আমাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রুপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে। আপাতত আমরা এই দুই জেলার কর্মসূচি স্থগিত রাখছি। একই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করবে এনসিপি। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ

আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫