ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেনো বলা হয়: প্রশ্ন রিজভীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এবার নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেনো বলা হয়। কেনো তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয় বলেনও প্রশ্ন তুলেন বিএনপির সিনিয়র এই নেতা।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করে। নয়া পল্টন দলীয় কার্যালয়র সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে রিজভি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কৃষকদলের ১১ জন মারা গিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা চলে যাবার তিনদিন পর্যন্ত কোন সরকার ছিলো না। তিন দিন পর যখন সরকার গঠন হলো সবার প্রচেষ্টায় দেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছিলো। রিজভী প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনের পর গঠিত সরকারের সময় কেনো মব কালচার তৈরি হবে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেনো বলা হয়: প্রশ্ন রিজভীর

আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫