ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান বিষধর সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে বিপদে জাপান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর…

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, শীর্ষে মিরপুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে ১১৯ জন। এছাড়া রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৪২, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৩১, গুলশানে ৪৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২৫ হাজার ইয়াবা, ২০ কেজির বেশি গাঁজা, বেশ কিছু মোবাইল ফোন, সিমকার্ড, ল্যাপটপ, মাইক্রোবাসসহ অন্যান্য সরঞ্জাম।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, শীর্ষে মিরপুর

আপডেট সময় ০২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬