ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার,  পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (১৭ আগস্ট)  দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড এলাকার কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ঘটে এ ঘটনা। 

স্থানীয় লোকজন জানায়, আগের দিন রোববার সকালের দিকে রাস্তা দিয়ে একটি জনৈক একজনের এক ভ্যাকু মেশিন নেয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়। এরপর স্থানীয়রা খবর দিলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে এলেও লাইনের আওতায় থাকা কয়েকজন গ্রাহকের কাছে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে ব্যর্থ হলে বিপদজনক অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকলেও ছেঁড়া তার মেরামত না করেই ফিরে যায় তারা। দুপুরে গরুর ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তি মৃত্যু হয় গ্রামের ইসহাক রাড়ির ছেলে চার মেয়ের জনক কৃষক ইউসুফ রাড়ির।  

এ ঘটনার পর ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লোকজন পল্লী বিদ্যুতের মমিরপুর জোনাল অফিস ঘেরাও  করে রেখেছে। উপস্থিত লোকজন পল্লীবিদ্যুতের কর্মচারীদের উদ্দেশ্য করে নানা ধরনের বিব্রতকর মন্তব্য করছেন।   

এদিকে ঘটনার বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমকম সহ জরুরী অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউই রিসিভ করছেন না।  এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফোর্স পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬