ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ঋণ দেয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে একটি এনজিও উধাও হ‌য়ে গে‌ছে ব‌লে অভিযোগ পাওয়া‌গে‌ছে।সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থানামের এক‌টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ক‌য়েকশত গ্রাহক।

ভুক্তভোগী সূ‌ত্রে জানাগে‌ছে, সম্প্রতি বাউফল পৌরসভার মুসলিমপাড়া মোড় এলাকায় জালল আহ‌মে‌দের বাসা নি‌য়ে দুই বছর মেয়াদে ঋণ সু‌বিধা দেয়ার কথা বলে সঞ্চয় উত্তোলন শুরু ক‌রে সমাজ ক‌ল‌্যান সংস্থা না‌মে এক‌টি ভুয়া প্রতিষ্ঠান। ঋণ বিতরণে কথা ব‌লে  রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে সবাইকে অফিসে আসতে ব‌লেন ওই সংস্থার কর্মকর্তাবৃন্দ। ঋণ বিতরণের প্রস্তুতি হিসেবে ডেকোরেটর ভাড়া করে চেয়ারটেবিলও আনা হয় অ‌ফি‌সের এক‌টি ক‌ক্ষে। কিন্তু ভুক্তভোগীরা নির্ধারিত সময়ে বেলা ১২টার দি‌কে সেখানে গিয়ে আর কাউকে পান‌নি। গ্রাহক‌দের আসার আগেই কথিত সংস্থার লোকজন অফিস ছেড়ে পালিয়ে যান। এসময় ২৫/৩০ জন গ্রাহক অ‌ফি‌সের সামনে ভির ক‌রেন। গ্রহকরা অ‌ভি‌যোগ, সঞ্চয়‌ হি‌সে‌বে তা‌দের কাছ‌ থে‌কে ঋণের প‌রিমান বে‌দে ১০ থে‌কে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় ক‌রে‌ছে সংস্থা‌টি। 

ত‌বে কত টাকা নি‌য়ে পা‌লি‌য়ে‌ছে সেটা নি‌র্দিষ্ট ক‌রে বলা সম্ভব হয়‌নি। ভুক্তভোগী আব্দুল আজিজ বলেন, সমাজ কল্যাণ সংস্থা নামে একজন মাঠকর্মী আমাদের ঋণ দেয়ার কথা ব‌লে আজ সকাল ১০টার মধ্যে সঞ্চয়ের টাকা জমা দিতে ব‌লেন। দুপুর ৩টায় ঋণের টাকা দেওয়ার কথা ছিল। চার লাখ টাকা ঋণের জন্য আমি দুই নামে ৩৭ হাজার টাকা দিয়েছি। এখা‌নে এসে দে‌খি কেউ নাই।

রাবেয়া বেগম না‌মের অপর এক গ্রাহক বলেন, দুই বছর মেয়াদে ঋণ দেওয়ার কথা বলে তারা আমাদের বাড়িতে যায়। এক লাখ টাকা ঋণ দিলে মাসে পাঁচ হাজার টাকা করে নেওয়া হবে বলে জানান। এজন্য ১ হাজার টাকা বিমা এবং ১০ হাজার টাকা সঞ্চয় বাবদ জমা করে‌ছি। তারা বলেছিল, অফিস উদ্বোধনের দিনই ঋণের টাকা দেওয়া হবে। আমার ব‌্যাটা‌রি চা‌লিত গাড়ি নষ্ট, তাই গাড়ি কেনার জন্য ঋণের টাকা প্রয়োজন ছিল। এ কারণে আমিও টাকা দিয়েছি। আজ ঋণের টাকা নিতে গেলে জানতে পারি, তারা পালিয়ে গেছে।

ঘর মালিক জালাল আহমেদের স্ত্রী সৈয়দা শৈলীবেগম বলেন, শনিবার একজন বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসেন। ২০ হাজার টাকা মাসিক ভাড়া এবং দুই লাখ টাকা অগ্রিম দেওয়ার কথা হয়। রোববার দুপুর ১২টার দিকে চুক্তিপত্র হওয়ার কথা ছিল এবং সেদিনই আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধনের কথা ছিল। এজন্য ডেকোরেটর ভাড়া করা ও চেয়ারটেবিল আনা হয়েছিল। কিন্তু দুপুর ১২টার আগেই তারা পালিয়ে যায়। আমাদের কাছে তাদের কোনো ডকুমেন্ট নেই।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ব‌লেন, এবিষ‌য়টি আমি শু‌নে‌ছি।  এখনও কোন লি‌খিত অ‌ভি‌যোগ পাইনি। তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও!

আপডেট সময় ০৬:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬