ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

রাকসু নির্বাচনে ২৮ হাজার ভোটার, ৯৯০ বুথে ভোটগ্রহণ — ফলাফল গোনা হবে সরাসরি সম্প্রচারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে এবার নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নয়টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট ৯৯০টি বুথে একসঙ্গে ভোট দেবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে, যাতে শিক্ষার্থীরা স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বিপুল ভোটারদের জন্য যথেষ্ট বুথের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এদিকে, রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে প্রার্থী সংখ্যা ৬০০ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এ ধরনের ব্যবস্থায় সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

রাকসু নির্বাচনে ২৮ হাজার ভোটার, ৯৯০ বুথে ভোটগ্রহণ — ফলাফল গোনা হবে সরাসরি সম্প্রচারে

আপডেট সময় ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫