গাজীপুরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষোভকারীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা, কর্মক্ষেত্রে সম্মানজনক অবস্থান নিশ্চিত করা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
অবরোধের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

ডেস্ক রিপোর্ট 
























