বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন ঘটলেও ষড়যন্ত্রের শেষ হয়নি। বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে, যা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হতে পারে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধমূলক প্রস্তুতি নিতে হবে।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত আছে। এই সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
তারেক রহমান দেশজুড়ে বিএনপি, এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, যেন তারা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করেন এবং দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয় তা নিশ্চিত করেন।
—

ডেস্ক রিপোর্ট 






















