ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

অভিনয় ছাড়লেন তামিম, ধর্ম ও রিজিক নিয়ে অভিনেতার নতুন মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা এখন অভিনয় জীবন থেকে সরে এসে ধর্মীয় অনুশাসনে মন দিয়েছেন। তার বাহ্যিক চেহারাতেও পরিবর্তন এসেছে; তিনি লম্বা দাড়ি রেখেছেন এবং ইসলামী বিষয়ক কনটেন্টে নিয়মিতভাবে সক্রিয়।

সম্প্রতি তামিম পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে যান। সেখানে কাবাঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি নিজের অনুভূতি ভাগ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?”

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন।”

চলতি বছরের শুরুর দিকে ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর প্রকাশিত হয়েছিল। যদিও সেই তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবুও তাকে এখন আর কোনো অভিনয়শিল্পে দেখা যায়নি। তিনি ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন এবং ধর্মীয় কাজে নিজের সময় ব্যয় করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

অভিনয় ছাড়লেন তামিম, ধর্ম ও রিজিক নিয়ে অভিনেতার নতুন মন্তব্য

আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫