ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফুটবল কিছুটা হলেও আমি বুঝি: মেসির অসাধারণ পাসে মুগ্ধ ট্রাম্প জাল দলিলে নামজারি, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়: ফাইনালের আগে সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ইংল্যান্ড সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের কানাডার ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, শুল্কের হুঁশিয়ারি ঢাবি যেদিন ছাত্রলীগমুক্ত হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়েছিল শেখ হাসিনার পতন সুনিশ্চিত:সাদিক কায়েম ইরানে তীব্র আরও হচ্ছে হামলা, মোতায়েন ৫০ হাজার মার্কিন সেনা

প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নেই নিজের নাম, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১০৬৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে তিনি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। তবে উন্মোচিত ফলকে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেয়ায় এই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

এ বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, ফলকে কারও নাম না লিখতে নির্দেশনা পেয়েছিলাম আমরা। সেভাবেই ফলকটি তৈরি করা হয়েছে। এটা দেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা মতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

এর আগে ব্রিজটির উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে।

নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর নতুন একটি কালুরঘাট সেতু নির্মাণ। এর নিমার্ণকাজ শুরু হওয়ায় বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসী উৎফুল্ল। এখন যে সেতুটি আছে ১৯৩১ সালে সেটি নির্মাণ করা হয়েছিল। যদি এর মেয়াদকাল ৮০ বছরও ধরা হয়, তবে ২০১১ সালে এর মেয়াদ শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফুটবল কিছুটা হলেও আমি বুঝি: মেসির অসাধারণ পাসে মুগ্ধ ট্রাম্প

প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নেই নিজের নাম, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫