ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা ছিলেন। বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা নামের একজন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়ারাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা ছিলেন।

গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে তাসফিয়া তিশা পাঠাও মোটরসাইকেলে করে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনএর একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে সারা পরিবহনের অপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে তিনি গুরুতর আহত হন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওয়ারলেসের মাধ্যমে দুর্ঘটনার খবর জানান। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস দুটি আটক করেছে পুলিশ। একই সাথে একটি বাসের চালক ও অপর বাসের হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ

আপডেট সময় ১০:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬