ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান

হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফের আকাশে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, প্রতিহত করা ড্রোনটির টুকরো শহরের বিভিন্ন এলাকায় পড়ার পর জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক এবং আহতদের মধ্যে একজন সৌদি নারী ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ার ফলে বেশ কয়েকটি ভবন ও যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি ইয়েমেনের হুতি গোষ্ঠী উৎক্ষেপণ করেছিল। তবে এ বিষয়ে হুতির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সৌদি আরব জানিয়েছিল, মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই গোষ্ঠীটির ছোড়া একটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে। তবে গোষ্ঠীটি এই ঘটনার দায় অস্বীকার করে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি ছিল দ্বিতীয় হামলার প্রচেষ্টা।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব হুতি দ্বারা পরিচালিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। জুলাইয়ের শুরু থেকেই ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতির মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করলে সংঘাত ছড়িয়ে পড়ে সৌদিতেও।

নতুন করে শুরু হওয়া এই সংঘাতের ফলে তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটেছে; ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সেই পরিস্থিতি বজায় ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর থেকেই অশান্ত পুরো ইয়েমেন। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই

আপডেট সময় ১০:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬