ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

রাকসু নির্বাচনে শিবিরের বড় জয়, ভিপি জাহিদ-জিএস আম্মার-এজিএস সালমান নির্বাচিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়েছে। এতে ভিপি পদে ১২,৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে ১১,১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার, আর এজিএস পদে ১,০২০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ৮টা থেকে গণনা শুরু হয়ে শুক্রবার সকাল ৮টায় শেষ হয়। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেন।

হল সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা সবকটি হলে বড় ব্যবধানে জয় পেয়েছেন। পুরুষ ও নারী শিক্ষার্থীদের ১৫টি হলেই ভিপি, জিএস এবং এজিএস পদে জয় পেয়েছে এই প্যানেল।

নারী হলগুলোতেও একই চিত্র দেখা গেছে—সবগুলোতেই ছাত্রী সংস্থা সমর্থিত প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।

👉 ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ (শিবির)
👉 জিএস: সালাউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য)
👉 এজিএস: এস এম সালমান সাব্বির (শিবির)

রাকসু ও হল সংসদ উভয় নির্বাচনে এভাবে ছাত্রশিবিরের ব্যাপক জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

রাকসু নির্বাচনে শিবিরের বড় জয়, ভিপি জাহিদ-জিএস আম্মার-এজিএস সালমান নির্বাচিত

আপডেট সময় ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫