জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বাইরে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে বিক্ষোভ করেছেন একদল মানুষ।

প্রাথমিকভাবে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের ধাওয়ায় খামারবাড়ি এলাকায় চলে যান। এরপর সেখানে ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা ক্রমাগত স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ডও বহন করেন। নীল টিশার্ট পরিহিত এই বিক্ষোভকারীরা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের স্বীকৃতি ও আলাদা বিভাগ গঠনের দাবি তুলেছেন। কঠোর নিরাপত্তার মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।