ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সহ-সভাপতি নিহত, আহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুকস্ট্যান্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায়।

নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং আগরপুর গ্রামের কুয়েতপ্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার গ্রুপ আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিল। এসময় সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলামের সমর্থকরা সেখানে এসে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে পলাশ গ্রুপের সমর্থক সহ-সভাপতি রবিউল ইসলাম ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সহ-সভাপতি নিহত, আহত ৫

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫