ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের ইউনূস-আসিফ নজরুল-শফিকুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

গণহত্যার দায়ে হাসিনা–কামালের মৃত্যুদণ্ডে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে, তা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। আজকের রায়ে শহীদ পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে। শেখ হাসিনার তৈরি আদালতেই তার বিচার হয়েছে—এটাই প্রমাণ করে অন্যায় করলে শাস্তি পেতেই হয়।”

তিনি আরও বলেন, “শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না—আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আজকের রায় পুরো জাতিকে দেখিয়ে দিল যে কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে বিচারকার্য যেন কর্তৃত্ববাদী না হয়—আজকের ঘটনা সবাইকে সেই শিক্ষা দেবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

গণহত্যার দায়ে হাসিনা–কামালের মৃত্যুদণ্ডে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: কর্নেল অলি

আপডেট সময় ১০:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫