ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের ইউনূস-আসিফ নজরুল-শফিকুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

আল্লাহপাক ছাড় দেয়, তবে ছেড়ে দেন না: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

বিদায়ী ‘ফ্যাসিবাদী সরকার’ যে আদালতের মাধ্যমে ফাঁসি কার্যকর করেছিল, আজ সেই একই আদালতের রায়ে তারাই ফাঁসির আসামি হয়েছেন—এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “মহান আল্লাহপাক ছাড় দেন, তবে ছেড়ে দেন না। ক্ষমতার অপব্যবহারকারীদের শেষপর্যন্ত বিচার হবেই।”

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া’র বার্ষিক সভা ও দাওরায়ে হাদীসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশে যারা এক সময় ফাঁসি দিয়েছেন, আজ সেই আদালতেই তাদের ফাঁসির রায় হয়েছে। এটি আমাদের জন্য বড় শিক্ষা।”
ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি উপস্থিত সবাইকে এ ধরনের হারাম ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতির স্বার্থ, ধর্মীয় মূল্যবোধ এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশ আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আলেমদের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র আলেমদের হাতে পরিচালিত হবে।

এ সময় তিনি দাবি করেন, বর্তমান ধর্ম মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং বাংলাদেশ নতুন আলোর পথে এগিয়ে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

আল্লাহপাক ছাড় দেয়, তবে ছেড়ে দেন না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫