ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরাতে দু’টি প্রক্রিয়ায় চিঠি দেবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, আদালত যেহেতু রায় দিয়েছে, তাই ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ফেরত আনার জন্য দুটি প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে—একটি অফিসিয়াল নোট স্থানীয়ভাবে ভারতের মিশনে হস্তান্তর করা হবে, আরেকটি পাঠানো হবে দিল্লিতে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে একটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ৪৫৩ পৃষ্ঠার রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনাল জানায়, জুলাই অভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি ছাড়া ন্যায়বিচার নিশ্চিত হবে না। মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন। ‌গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি এই মামলার প্রথম রায়। জুলাই-আগস্টে দমনপীড়নে দেড় হাজারের বেশি মানুষ হত্যায় তাঁরা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-সহ পাঁচটি অভিযোগে অভিযুক্ত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরাতে দু’টি প্রক্রিয়ায় চিঠি দেবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫