ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের ইউনূস-আসিফ নজরুল-শফিকুলসহ ১৬ জনের নামে মামলার আবেদন তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

গোপালগঞ্জে একাধিক নেতা পদত্যাগ করলেন: আওয়ামী লীগ থেকে নিজেদের সকল পদ থেকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে একাধিক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তয়েব শেখ পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি আর দলীয় রাজনীতিতে থাকতে পারবেন না। তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি নিলেন এবং ভবিষ্যতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

এছাড়া, রবিবার (১৬ নভেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল কাজী, কাজী হুমায়ন কবির ও শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আলমগীর শেখও পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে আর জড়িত হবেন না।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল শেখও পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে তার সকল পদ থেকে অব্যাহতি কার্যকর হয়েছে এবং ভবিষ্যতেও তার দলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।

পদত্যাগকারীরা সকলেই দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

গোপালগঞ্জে একাধিক নেতা পদত্যাগ করলেন: আওয়ামী লীগ থেকে নিজেদের সকল পদ থেকে অব্যাহতি

আপডেট সময় ০৮:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫