মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশকে কেন্দ্র করে নওগাঁয় ইসলামী দলগুলোর সমন্বয়ে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নওযোয়ান মাঠসংলগ্ন প্রধান সড়কে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে রায় ঘোষণার পর জেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, রায়কে কেন্দ্র করে যাতে নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি না হয়, এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার মুখপাত্র এডভোকেট আব্দুর রহিম জানান, তাদের কোনো কর্মসূচি নেই, তবে রায়ে তারা সন্তুষ্ট। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে তা জানানো হবে। একইভাবে রায়ের পর জেলা এনসিপিও কোনো কর্মসূচি পালন করেনি।

ডেস্ক রিপোর্ট 

























