ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে লাফ দেওয়ার পরিকল্পনা যুবকের চলছে ভোট গণনা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮ গণনার শুরুতেই চমক: নিজ আসনেই পিছিয়ে পড়েছেন মমতা, এগিয়ে শুভেন্দু বাবর হয়তো তার মুখোমুখি হতে চাইবে না: নাহিদের প্রশংসায় হার্ডি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজারের বেশি মরদেহ রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই : পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নির্বাচন ইস্যুতে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বা নসিহতের প্রয়োজন নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের পরামর্শে নয়, নিজস্ব সিদ্ধান্ত ও সক্ষমতার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেবে না।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের নির্বাচনী পরিবেশ তৈরির অঙ্গীকার করে আসছে—যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তিনি বলেন, “গত ১৫ বছরে এমন পরিবেশ ছিল না। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি, তখন ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে—এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।”

এই অগ্রহণযোগ্যতার কারণ ব্যাখ্যা করে তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল এবং যার সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সময়ের নির্বাচনগুলো যে প্রহসনমূলক ছিল, সে বিষয়ে তারা একটি শব্দও বলেনি।”

তিনি আরও বলেন, “এখন সামনে একটি ভালো নির্বাচন। এই মুহূর্তে আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করব, যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫