ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস, মাত্র ৮ বিডিআরের সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসীর স্ত্রী, ‘মরে যাওয়ার ভান’ করে প্রাণে বাঁচল শিশু আবির বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি করে জীবন দিলেন পুলিশ সদস্য এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার আমার স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্তা করা হচ্ছে: রাশেদ প্রধান সংরক্ষিত নারী আসনে এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা-মনিরা

জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এবার পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা আজ পঞ্চগড় জেলা জাগপার অফিসে হামলা করেছে, ভিতরে ঢুকে ভাঙচুর আর তাণ্ডব চালিয়েছে।

সারজিস লেখেন, রাজনীতিতে কথার বিপরীতে কথা হবে, পলিটিক্যাল বক্তব্য হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে। কথার মধ্যে ভুল হলে সংশোধন হবে। কিন্তু যারা ক্ষমতায় আসতে না আসতেই দুই মাসের মধ্যে নিজেদেরকে সর্বেসর্বা ভাবা শুরু করেছেন, তারা যেন মনে রাখেনঅতীতে তারাও একই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন এবং যারা তাদের সঙ্গে এই জুলুম করেছে তাদের পতন হয়েছে।

তিনি আরও লেখেন, যেটা নিয়ে রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন সেটাকে ইস্যু করে ভিতরে ভিতরে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে পরিবারের আবাসস্থলে গিয়ে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ করা, পার্টি অফিসে তাণ্ডব চালানো অসহিষ্ণুতার লক্ষণ, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ। এমন আচরণের জন্য ধিক্কার জানিয়ে রাখলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ: সারজিস

আপডেট সময় ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬