ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনাসমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম এবং অপর্যাপ্ত আলোর মধ্যে পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালীন সময়ে।

বিষয়টি নিশ্চিত করে কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও একটিতেও বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার ফোন করা হলেও তারা জানান, ট্রান্সমিটারের কাজ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেন। অধ্যক্ষ জানান, ওই পরীক্ষায় বিএম কলেজএর শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কলেজে সোলার প্যানেল স্থাপনের চেষ্টা চলছে, যদিও এটি একটি বড় ও ব্যয়বহুল প্রকল্প। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে ওজোপাডিকোএর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়টি তাকে কেউ জানায়নি এবং কেউ ফোনও করেনি। তিনি আরও জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। উৎপাদন কবে বাড়বে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬