ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই: তারেক রহমান জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা: সিইসিকে স্মারকলিপি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস আমি পার্ট টাইম শিক্ষিকা, ফুল টাইম রাজনীতিবিদ: ট্রলের জবাবে ঢাবি শিক্ষিকা  নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মেয়র মামদানি মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

ড. মাসুদের খনন করা খালের পানিতে প্রাণ ফিরে পেল কৃষকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

এবার পানির অভাবে কৃষকরা মাঠে চাষাবাদ করতে পারছেন না। দুশ্চিন্তায় দিনপাড় করতেছেন তারা। হঠাৎ একদিন এমন খবর এলো পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পশ্চিম রাজাপুর থেকে। সাথে সাথে খাল খননের উদ্যোগ নিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

এদিকে বাউফল উপজেলাজুড়ে হাজারো জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে চালতাবাড়ী ক্ষুদ্র খাল (হোতা খাল) খননের কাজ যথাযথভাবে শেষ হয়েছে। যে খাল ছিল অস্তিত্বহীন। ছিলো না বিন্দুমাত্র পানি। আর আজ সেই খালে প্রবহমান হয়ে চলছে পানির স্রোতধারা । আর এই খুশিতে কৃষকরা যেন আত্মহারা। ফসল ফলানোর স্বপ্ন বুনছেন তারা।

কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, রাজাপুরের এই বিলে পানির অভাবে এক প্রকারের ফসলাদির আশা ছেড়েই দিয়েছিলেন তারা। অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হতো প্রাকৃতিক পানি তথা বৃষ্টির দিকে। কিন্তু আজ আর তাদের পানির জন্য অপেক্ষা করতে হয় না। ড. মাসুদের প্রচেষ্টায় তারা জমিতে পানি দিতে পেরে বেজায় খুশি।

আবেগ্লাপুত হয়ে একজন কৃষক বলেন, আসলে আমাদের কথা সব নেতারা রাজনৈতিক বক্তব্যে মুখে মুখে বলেন। কিন্তু বাস্তবে কেউ কৃষকদের দু:খ কষ্টে এগিয়ে আসেন না। এই হোতা খালে পানি নেই কতটা বছর হতে চললো। কেউ আমাদের পানির অভাবে কর্ণপাত করেনি। একমাত্র ড. মাসুদ সাহেব এগিয়ে এসেছেন। আমরা এতে আনন্দিত।

বাউফলের সচেতন মহল বলেছেন, কৃষকদের খুব বেশি রাজনৈতিক নেতাদের কাছে চাওয়ার কিছু নেই। কৃষকরা কৃষি সংক্রান্ত সুবিধাই বেশি প্রধান্য দেয়। ট্রাক্টর, বিভিন্ন প্রকারের বিজ, সার, পানি, ছাতি ইত্যাদি তাদের চাহিদা থাকে। কৃষকদের চাওয়ার দিকে গুরুত্ব দিয়ে ড. মাসুদ কৃষকবান্ধব হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন।

উল্লেখ্য, বাউফলের কৃষকদের বিভিন্ন সময়ে কৃষি উপকরণ বিতরণ করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি প্রখর রোদের মধ্যে কৃষি মাঠে নেমে শতাধিক কৃষককে ছাতি উপহার দিয়ে ভাইরাল হয়েছেন তিনি। এছাড়া কৃষকদের বিপদে আপদে অগ্রাধিকার ভিত্তিতে সেবা করে যাচ্ছেন তিনি। তিনি কথায় নয়, কৃষকবান্ধব হয়েছেন কাজে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সুযোগ পেলে বাকি জীবন দিয়ে মানুষের ঋণ পরিশোধ করব: নাহিদ ইসলাম

ড. মাসুদের খনন করা খালের পানিতে প্রাণ ফিরে পেল কৃষকরা

আপডেট সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫