ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে: বলেছিলেন ফারিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

শেখ মুজিবুর রহমানের বায়োপি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমাটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে ফারিয়া বলেছিলেন, ‘আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে।’

সম্প্রতি সেই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনা স্বীকার হচ্ছেন এই নায়িকা। যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া। সোশ্যালে সেসব ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা।

পশ্চিমের দেশেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে। ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন, ‘আপনাদের কষ্ট লাঘব হোক, আর্শীবাদ নেমে আসুক’।

এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লেখেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’। অপর একজন লেখেন, ‘পালানোর বায়োপিকটা কে করবে?’ আরেক জনৈক লেখেন, ‘২ টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হল না’।

এদিকে নুসরাত অবশ্য কটাক্ষের পালটা জবাব দেননি। কোটা আন্দোলন নিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরাত। মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, ‘জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই..!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে: বলেছিলেন ফারিয়া

আপডেট সময় ০৫:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫