ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী (৪০) নামে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ মে) রাত সোয়া ৯ টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ১০ নম্বর রোড রেলক্রসিংয়ে এলাকায় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মার্কে পাঠায়।

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, গত রাতে হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে থানায় ফিরছিলেন কে এম মুনসুর আলী। রাত সোয়া ৯ টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ৪ নং সেক্টর ১০ নং রোড রেলক্রসিংয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

এসময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এম মনসুর আলী পরিবার নিয়ে পল্লবী বাইগারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকতেন। তার বাবার নাম সানোয়ার আলী। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫