ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো সময়ের ব্যাপার: জি এম কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। কোনোক্রমেই তাদের বাদ দেওয়া যাবে না। যারা এটা বলছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে, যাদের কমনসেন্স (ন্যূনতম জ্ঞান) আছে, তাদের কাছে এটা স্পষ্ট। সাম্প্রতিক নির্বাচনের ফল দেখার পর আমি আরও নিশ্চিত হয়েছি। আমি অনেক দিন ধরে রাজনীতি করছি, পাকিস্তান আমল থেকে রাজনীতি দেখে আসছি।

আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের মূল ধারার রাজনীতিতে ফিরিয়ে না আনলে দেশে স্থিতিশীলতা আসবে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারাও বলেছিলেন, তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন, সবাইকে নিয়েই রাজনীতি করতে চান। এটাই ছিল সঠিক অবস্থান। সবাইকে রাজনীতিতে আসতে দিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বড় জনসমর্থনপুষ্ট দল। তাদের বড় সংগঠন আছে, বড় ইতিহাস আছে। আওয়ামী লীগের ভালো-মন্দ অনেক সমর্থকই বিচার করেন না, এটা তাদের কাছে ধর্মের মতো বিশ্বাস। কাকে ভোট দিচ্ছেন, কেন দিচ্ছেন—অনেক ভোটারই তা জানেন না, তারা আওয়ামী লীগকেই ভোট দেন। অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশ সমর্থক এমন বিশ্বাস থেকেই কাজ করেন যে দল বা নেতা কে, প্রার্থী কে—এসব তাদের কাছে বড় কথা নয়; বড় কথা হলো নৌকা মার্কা।

তার মতে, আওয়ামী লীগের মতো এত বড় একটি শক্তিকে রাজনীতির বাইরে রাখতে গেলে শক্তি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। কিন্তু এটা স্বাভাবিকভাবে হবে না, তারাও বল প্রয়োগ করবে।

জি এম কাদের বলেন, পাকিস্তান আর্মিকেও তারা দমিয়ে দিয়েছিল—এ ব্যাপারে যা-ই ভালো বা খারাপ বলা হোক। যারা আওয়ামী লীগকে খাটো করে দেখছেন, রাজনীতি সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই বলেই আমি মনে করি। তাদের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো সময়ের ব্যাপার: জি এম কাদের

আপডেট সময় ০৫:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬