ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর কাছে বড় ধাক্কা খেয়েছে ফেবারিট পর্তুগাল। তবে ম্যাচের ফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স। এদিন সবার নজর ছিল রোনালদোর দিকে। তবে তিনি প্রথমার্ধে যেমন নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধেও প্রত্যাশার ছাপ রাখতে পারেননি রোনালদো।

বেশ কয়েকবার বল পেলেও গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি। বরং সুযোগ নষ্ট করেছেন একাধিক। ফলে শেষ পর্যন্ত ১১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে। তবে এদিন গোল করতে না পারায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরা আরো দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার সবচেয়ে দীর্ঘ গোলশূন্য অধ্যায়। এ ছাড়া ওপেন প্লে থেকে বড় টুর্নামেন্টে তার সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০এ জার্মানির বিপক্ষে।

উল্লেখ্য, নেশনস লিগে রোনালদো কিছু গোল পেলেও তা ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোকে প্রতিযোগিতামূলক করতে ফরম্যাটটি তৈরি করায় একে বড় টুর্নামেন্ট হিসেবে ধরা হয় না। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

আপডেট সময় ০১:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬