ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন: ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নির্মিত তোরণে বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। শহরের কলেজরোড এলাকায় রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এতে পুরো তোরণটি পুড়ে ছাই হয়ে যায়, এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।দলটির নেতাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে তোরণটিতে আগুন দেন। এনসিপির নেতা আব্দুর রহমান গাফ্ফারী বলেন—

“মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’’

এ সময় দায়িত্বে থাকা নাইটগার্ড বাধা দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন—

“ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তোরণ পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি পুলিশের কাছে জানিয়েছি।’’

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও কর্মসূচি ঘিরে শহরজুড়ে আলোকসজ্জাসহ নানা প্রস্তুতি চলছিল। এর আগেই তোরণ পোড়ানোর ঘটনাকে দলটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে। তারা বলছে, সরকারবিরোধী কর্মসূচি দমন করতেই ছাত্রলীগ ও প্রশাসনের একটি অংশ একত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন: ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫