ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক

‘ভাবি ভাবি’ স্লোগানে মুখর রাজবাড়ী, পদযাত্রায় ডা. তাসনিম জারার দৃপ্ত ঘোষণা: “মানুষ জাগলেই ইতিহাস বদলায়”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই গণজাগরণ পদযাত্রার অংশ হিসেবে রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পথসভায় জনতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরে আয়োজিত পথসভায় তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ‘ভাবি ভাবি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনতা।

রাজবাড়ীর পুত্রবধূ, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর স্ত্রী হিসেবে মঞ্চে উপস্থিত হন ডা. তাসনিম জারা। তখন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মাইক্রোফোন হাতে বলেন, “আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার সেরা রাজবাড়ীর জারা ভাবি!”

সারজিস আলম বলেন, “ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ দু’জনই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। এখন রাজনীতিতে নেমেছেন শুধু আপনাদের অধিকারের কথা বলার জন্য। এমন শিক্ষিত, মানবিক নেতৃত্বই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে।”

এরপর বক্তব্য দিতে উঠে তাসনিম জারা বলেন, “সংবিধান হতে হবে বাংলাদেশের সব মানুষের। এদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কোনো গোষ্ঠীগত একচেটিয়া শাসন থাকবে না। আমরা রাজনীতিতে নেমেছি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।”

তিনি আরও বলেন, “পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়। আমরা সেই ইতিহাস বদলাতে এসেছি। আপনি পাশে থাকলে বদলানো সম্ভব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২

‘ভাবি ভাবি’ স্লোগানে মুখর রাজবাড়ী, পদযাত্রায় ডা. তাসনিম জারার দৃপ্ত ঘোষণা: “মানুষ জাগলেই ইতিহাস বদলায়”

আপডেট সময় ১২:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫