ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

“হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই”—মুন্সীগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এক পথসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবি করেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চাই। আমি তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”

এ সময় তিনি আরও দাবি করেন, “দেশ এখনও স্বাধীন নয়। ফ্যাসিবাদ নির্মূল না হলে সত্যিকারের স্বাধীনতা আসবে না। শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেকোনো প্রান্তে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “দেশি-বিদেশি চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক শক্তিকে এক হতে হবে। নেতা-নির্ভর নয়, আমাদের নীতি-নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করেই ছাড়ব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

“হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই”—মুন্সীগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫