ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেটিকে তিনি ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশে সারের মজুত বেশি রয়েছে। এমনকি অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গাও নেই। তাই সারের সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সার বিতরণ নিয়ে নতুন নীতিমালা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই নীতিমালায় যারা নিজেদের বঞ্চিত মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

সার নিয়ে যারা বিশৃঙ্খলা করছেন, তাদের সতর্ক করে কৃষিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড ভালো নয় এবং তা থেকে বিরত থাকা উচিত।

এদিকে কৃষিপণ্য রপ্তানি বাড়াতেও সরকারের উদ্যোগের কথা জানান তিনি। বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণ সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে বিদেশে পাঠানো সম্ভব হবে বলে জানান কৃষিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬