ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জীবনযাত্রার বর্তমান ব্যয় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তবে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা আরও সহজ ও জ্বালানি সরবরাহ নির্ভরযোগ্য হলে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা গেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লে তা উভয় দেশের জন্যই ইতিবাচক হবে।

বৈঠকে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং আরও সহজ করার বিষয়ে প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তাদের মতে, স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হলে আমদানি-রপ্তানির খরচ কমবে।

এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছে ভারতীয় প্রতিনিধিদল। প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দুই দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক যত এগোবে, ততই উভয় দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬