ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক হওয়ার পর প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।

ফেরত আসা তিনজন হলেন- কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং মানিকগঞ্জের শারমিন আক্তার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে তাদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

শুক্রবার বিকেলে সীমান্তে হস্তান্তরের পর সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

আপডেট সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬