ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নতুন নিয়মে শাস্তির মুখে নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

সময়ক্ষেপণ কমাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো মাঠের বাইরে যেতে হলো নেইমার জুনিয়রকে। তবে এতে নেইমারের কোনো দায় ছিল না; নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিট মাঠের বাইরে থাকতে হয় সান্তোস অধিনায়ককে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলরক্ষক চিকিৎসা নিলে খেলা পুনরায় শুরুর পর তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ জন্য কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা ঠিক করতে কোচকে দেওয়া হবে ১০ সেকেন্ড সময়।

এই সময়ের মধ্যে কোচ সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

ব্রাজিলের সিরি আ-তে ভাস্কোর বিপক্ষে সান্তোসের ম্যাচে ঘটে এমনই ঘটনা। ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসা নেওয়ার পর ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি কোচ অ্যালেক্সি স্তিভাল।

ফলে নতুন নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় নেইমারকে।

সান্তোস অবশ্য ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। সময় নষ্টের প্রবণতা কমাতে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করা হয়েছে। কার্যকারিতা পর্যালোচনার পর এটি স্থায়ীভাবে চালু করার সিদ্ধান্ত আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

নতুন নিয়মে শাস্তির মুখে নেইমার

আপডেট সময় ১১:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬