ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজিকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে আলামিন ফারাজির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত জানিয়েছেন আলামিন ফারাজি। তিনি বলেন, ফেসবুক পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করেছেন তিনি। ন্যায় ও যুক্তির জায়গা থেকে ভবিষ্যতেও সরকারের সমালোচনা করবেন।

আলামিনের দাবি, সরকারের ভুল সংশোধনের উদ্দেশ্যেই তার সমালোচনা। দেশের প্রয়োজনে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকার কথাও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে সরকারের সমালোচনা, ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

আপডেট সময় ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬