জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার স্বৈরাচার হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন।
সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ১৭ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ চলেছিল, যা শেষ না হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
আজকের শুনানিতে ট্রাইব্যুনাল নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের পর তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
এর আগে, বুধবার থেকে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকেও দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণের ১৮তম দিনে এ পর্যন্ত ৪৭ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















