ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

জাতীয় নির্বাচনের জন্য পিআর পদ্ধতি ও গণভোটের দাবি জামায়াত ইসলামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আবারও পিআর (Proportional Representation) পদ্ধতির দাবি জানিয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়ায় দলটি পিআর বাস্তবায়নে গণভোটের আয়োজনের আহ্বানও জানিয়েছে।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, “দেশের রাজনীতিতে স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত কাজ করছে। কিন্তু একটি দল বারবার জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। তারা বলে, এখন দরকার নেই—নির্বাচনের পর করা যাবে। অথচ তাদের কারণে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগেই সংবিধান আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে দেশ এক মহাদুর্যোগে পতিত হবে। যারা নির্বাচনের পর সব আইন ও সংস্কার মুছে দেবে বলে জানাচ্ছে, জনগণকে তাদের ভোটের মাধ্যমে বিচার করতে হবে। যদি নির্বাচনের আগেই সংস্কার না হয়, বিদ্যমান কাঠামোয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে।”

মিয়া গোলাম পরোয়ার আরও মন্তব্য করেন, “আলোচনার টেবিল থেকে কোনো ফল আসছে না। তাই আমরা রাজপথে যাচ্ছি। জনগণ যদি গণভোটে পিআর পদ্ধতিকে না মেনে নেয়, আমরা সেটি মেনে নেব। কিন্তু গণভোটকে ভয় পাওয়ার প্রয়োজন কেন?”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

জাতীয় নির্বাচনের জন্য পিআর পদ্ধতি ও গণভোটের দাবি জামায়াত ইসলামের

আপডেট সময় ০৬:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫