হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠানোর চেষ্টা করা এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৮টায়।
পুলিশ জানিয়েছে, চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫) নতুন ব্রিজের এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসে। কর্মীরা পার্সেল দেখে সন্দেহ হলে খুলে দেখেন, ভেতরে গাঁজা রয়েছে। পরে তারা চুনারুঘাট থানায় খবর দেন।
খবর পেয়ে টহলরত পুলিশ, এএসআই ইলিয়াস ও তার সঙ্গীয় ফোর্স, ঘটনাস্থলে পৌঁছে আব্দুল্লাহকে গ্রেফতার করে। চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

