ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদি’র নাতি নিপুর বাবার ইন্তেকাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে নাতি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’-তে নিয়মিত নাতি চরিত্রে অভিনয় করছেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পাশাপাশি সম্প্রতি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিপুর নিজ গ্রাম জামালপুরে নেওয়া হবে এবং সেখানে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শওকত আলী তালুকদার নিপু ১৯৮১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি জামালপুরে হলেও পরিবারে বর্তমানে রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করে। পরিবারের সদস্যদের মধ্যে তিন ভাই ও এক বোন রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইত্যাদি’র নাতি নিপুর বাবার ইন্তেকাল

আপডেট সময় ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫