ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ছাড়পোকা দমনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩২ লাখ ব্যয়ের ব্যাখ্যা দিলেন ডাকসুর সদ্য সাবেক সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। এবি জুবায়ের তার পোস্টে লেখেন, গতকাল থেকে মিডিয়ার ফ্রেমিং দেখতেছি ‘ছাড়পোকা দমনে ৩২ লাখ টাকা ব্যয় ডাকসুর’। এমন টোনে শিরোনাম করছে যেন অস্বাভাবিক কিছু।

তিনি লেখেন, ১৮টা হলের মোট ৪ হাজার ৮৭৭টি রুমে আমরা পেস্ট কন্ট্রোল মেডিসিন দিয়েছি। বেডের সংখ্যা ১৬ হাজার ৭২৯। এবার প্রতিটা বেড ধরে হিসাব করে দেখেন তো বেডপ্রতি কত পড়ে? আর যেটা দিয়েছি সেটা বাজারে কিনতে পাওয়া নরমাল গ্যাসের ট্যাবলেট না। একটা স্বনামধন্য কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন মেডিসিন। কিছু রুম বাদে ম্যাক্সিমাম জায়গা থেকেই ভালো ফিডব্যাক এসেছে। যেগুলোতে আশানুরূপ ফল আসেনি সেগুলোও হয়তো প্রোপার মেইনটেনেন্স করতে পারলে আসত।

এবি জুবায়ের আরও লেখেন, সে আলাপে না যাই। আলাপ হচ্ছে, এই টাকাও ভার্সিটির দেওয়া কোনো টাকা না। আমরা বাহির থেকে টাকা ম্যানেজ করে চেষ্টা করেছি যতদূর সম্ভব সমাধান করার। এগুলো ডাকসুর কাজ না। কাজ প্রশাসনের। তারপরও আমরা করেছি শুধুমাত্র শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে।পোস্টের শেষে তিনি সবখানে নেগেটিভিটি খুঁজে বেড়ানো ভালো লক্ষণ না বলেও মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের

আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬